AdobeBazar-এ আপনার প্রতিটি অর্ডারকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমাদের লক্ষ্য হচ্ছে—আপনার প্রয়োজন, নিরাপত্তা ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। নিচে আমাদের ডেলিভারি, ওয়ারেন্টি এবং রিটার্ন সম্পর্কিত বিস্তারিত নীতিমালা দেওয়া হলো:
১. ক্রয়ের পূর্বে করণীয়
- (১.১) অর্ডার করার আগে প্রোডাক্টের সব ফিচার ও বিস্তারিত ভালোভাবে জেনে নিন।
- (১.২) পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও আমাদের ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে অর্ডার নিশ্চিত করুন।
- (১.৩) সফটওয়্যার জাতীয় প্রোডাক্ট রিটার্নযোগ্য নয়, তাই অর্ডার করার আগে বিস্তারিত জেনে নিন।
২. ডেলিভারি পদ্ধতি
- (২.১) পণ্য সরবরাহ করা হবে ইমেইল ও WhatsApp-এর মাধ্যমে।
- (২.২) কোনো রকম ফিজিক্যাল মিডিয়া (DVD/Box/Pendrive) সরবরাহ করা হয় না।
৩. ডেলিভারি সময়
- (৩.১) অফিস সময়: সকাল ১০:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত।
- (৩.২) ডেলিভারি টাইম পণ্য অনুযায়ী ভিন্ন হতে পারে। ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে পণ্যের ডেলিভারি টাইম অনুয়ায়ী ডেলিভারি দেয়া হয়। যেমন কোনো প্রোডাক্ট ২ ঘন্টার মধ্যেই ডেলিভারি পাওয়া যায়, আবার কোনোটি ডেলিভারি হতে ৫ দিনও লাগতে পারে। এ বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেয়ার অনুরোধ রইলো।
৪. পেমেন্ট ও অর্ডার পদ্ধতি
পেমেন্ট মেথড:
- ✅ বিকাশ (Merchant Verified)
- 🚀 রকেট
- 💰 নগদ
- 🏦 EPS - Secured Payment Gateway
অন্যান্য শর্তাবলী:
- (৪.২) পার্সোনাল লাইসেন্স বা প্রোডাক্ট কী থাকলে আগেই পেমেন্ট করতে হবে।
- (৪.৩) কিছু সাবস্ক্রিপশন প্রোডাক্টে আগে ডেলিভারি, পরে পেমেন্ট সম্ভব (যোগাযোগ সাপেক্ষে)।
৫. রিটার্ন নীতিমালা
- (৫.১) সফটওয়্যার জাতীয় কোনো পণ্য রিটার্নযোগ্য নয়।
- (৫.২) তবে পণ্যে কোনো সমস্যা থাকলে আমরা তা ঠিক করে দিব অথবা রিপ্লেস করে দিব। রিপ্লেস করা সম্ভব না হলে তখন রিফান্ড করা হবে।
৬. ওয়ারেন্টি ও রিফান্ড পলিসি
- (৬.১) সাবস্ক্রিপশন যতদিনের জন্য কিনবেন, ঠিক ততদিনই ফুল পিরিয়ড সাপোর্ট পাবেন।
- (৬.২) মেয়াদের মধ্যে কোনো সমস্যা হলে, আমরা তা ঠিক করে দিব বা রিপ্লেস করব। রিপ্লেস সম্ভব না হলে রিফান্ড করা হবে।
- (৬.৩) রিপ্লেস করা সম্ভব না হলে, বাকি মেয়াদের জন্য পার্শিয়াল রিফান্ড পাবেন। যেমন: ৩ মাসের সাবস্ক্রিপশন ২ মাস ব্যবহারের পর নষ্ট হলে এবং রিপ্লেস করা সম্ভব না হলে, বাকি ১ মাসের সমপরিমাণ টাকা রিফান্ড করা হবে। এক্ষেত্রে ফুল রিফান্ড ক্লেইম করা যাবে না।
৭. যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়
- (৭.১) আমাদের দেওয়া সাবস্ক্রিপশন ব্যবহারের নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। অনুমতি ছাড়া একাউন্ট বা সাবস্ক্রিপশনের কিছু পরিবর্তন করা বা অন্য কিছু পারচেজ করা যাবে না।
- (৭.২) ইউজারের ভুল বা নিয়ম ভঙ্গ করলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
৮. বিক্রয়োত্তর সেবা
- (৮.১) আমাদের থেকে কেনা প্রোডাক্ট বা সাবস্ক্রিপশন সংক্রান্ত যেকোনো সমস্যা, প্রশ্ন বা সহায়তার জন্য আমরা বিক্রয়োত্তর সাপোর্ট প্রদান করি।
- (৮.২) সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অর্ডারের প্রমাণ (যেমন: ট্রানজেকশন আইডি, প্রোডাক্টের নাম, ডেলিভারির তারিখ ইত্যাদি) দিতে হবে।
- (৮.৩) বিক্রয়োত্তর সেবা শুধুমাত্র সাপোর্ট বা ওয়ারেন্টি প্রযোজ্য প্রোডাক্টের ক্ষেত্রেই প্রযোজ্য।
- (৮.৪) আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইল, WhatsApp বা ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে।
- (৮.৫) সেবা প্রদানের সময় সীমাবদ্ধ থাকবে অফিস সময় (সকাল ১০:০০ টা থেকে রাত ১১:০০ টা) এর মধ্যে।
📬 যোগাযোগ ও অফিশিয়াল সাপোর্ট
যেকোনো অভিযোগ, পরামর্শ বা সার্বক্ষণিক সহায়তার জন্য আমাদের অফিশিয়াল বাটনে ক্লিক করে সরাসরি যোগাযোগ করুন:
💬
WhatsApp Support
+880 1865-347608
📘
Facebook Page
@adobebazar.com.bd
✈️
Telegram Channel
@adobebazar
▶️
YouTube Channel
@adobebazar
📧
Email Support
support@adobebazar.com.bd
🔒 AdobeBazar সবসময় চেষ্টা করে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি নিশ্চিত করতে। আমাদের নীতিমালাগুলো নিয়মিত আপডেট করা হয়, তাই পলিসি পড়ার পরেই অর্ডার নিশ্চিত করুন।
